Saturday, June 13, 2015

গগণ-বাবু


গর্জে উঠেছে গগণ-বাবু
আর কত কাল থাকবে চুপ ,
কাল বৈশাখীর মাতাল হাওয়ায়
কাঁপছে আমার বুক ।

বৃষ্টি ঝরছে অঝোড় বেগে
এ- ভেজা বাতাসও স্নিগ্ধময় ,
কালো মেঘের আড়াল থেকে
বিদ্যুৎ দিচ্ছে যে পরিচয় ।

আজকে হঠাৎ বর্ষা পেয়ে ;
জানালা দিয়ে বাইরে চেয়ে ,
শুনছি মেঘের গান ;
সেই গানেতে লুকিনো যেন করুন অভিমান ।

অভিমান তুমি করলে কর
আজ মান ভাঙ্গাব না ,
আজি এ রাতে ছাদেতে গিয়ে
আমি ভিজতে’ত পারব না ।

যদি জ্বর আসে প্রবল বেগে
মা’যে বকবে খুব ,
আজ না হয় শুধু কবিতা লিখেই
সাজাই তোমার রুপ ।



২৯শে বৈশাখ, ১৪২০বঙ্গাব্দ

No comments:

Post a Comment