Wednesday, June 24, 2015

অভিশাপ


১৮টি শান্ত বছর পেরিয়ে
যৌবন আজ দুর্জয়,
রক্ত কর্ণফুলির ধারায়
ধমনী-শিরায় বয় ।

তরবারি তোর নাকের ডগায়,
কে আছিস !!!
আজ রোখ রে আমায় ।
মস্তক তোর ছিন্ন করি,
লুটাব আমার পায় ।
নেই তোর কোন বাপের সাদ্ধ
আমায় আজ ঠেকায় ।।
ডাক তুই তোর আল্লা’রে ভীরু,
কাঁদিয়া ভাসা আছে যত মরু ।
জীবন ভিক্ষা চায়’রে তুই তোর মহান প্রভুর কাছে,
জানিনা আমার কোন হাতে তোর মরন লেখা আছে ।
নাই কি মনে সেসব কথা ?
খুলে দেখ পিশাচ; ইতিহাসের খাতা।
দেখবি;
শহীদের রক্তে রাঙ্গা রক্তিম যত তোদেরই কর্ম পাপ,
জানিস ???
    শহীদ-জননী মোনাজাতে দেয় তোদের অভিশাপ ।
    যতই করিস আল্লাহ-রাসূল, জিকির করিয়া হোস’রে ব্যাকুল ।
    আখিরাতে তুই পাবি নেরে কুল, শোনরে গোরার দল ।
    কিতাব খুলে দেখরে বোকা, দেখতে পাবি সেথায় লেখা,
    মায়ের দোয়া কিংবা অভিশাপের ছোয়া যায়না কভু বিফল ।।।



২০শে অগ্রহায়ন, ১৪১৯ বঙ্গাব্দ

No comments:

Post a Comment